বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

সাংবাদিক তুহিন হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিজলায় সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধিঃ

গাজীপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বরিশালের হিজলায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় হিজলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন হিজলা উপজেলার সাংবাদিকবৃন্দ ৷ এসময় বক্তারা বলেন, ‘একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিৎ যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এছাড়াও মানববন্ধনে হিজলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।,,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews