1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

গাইবান্ধায় মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আটিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত মতবিনিময়

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন- গাইবান্ধা জেলা সভাপতি ওয়াজিউর রহমান। আরো আলোচনা করেন মানবাধিকার সংগঠন অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাবিøউডিপির নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহবায়ক গোলাম রব্বানী মুসা, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, জিআরডিএফর নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার লিপি খাতুন, উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার শারমিন সুলতানা, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, হরিজন ঐক্য পরিষদের নেতা সোহাগ বাবু প্রমুখ।

আলোচকেরা বলেন, গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার। ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি দাড়িয়ে। জেলার মানবাধিকার পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন সেক্টরের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন প্রকাশিত সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার মানবাধিকার পর্যালোচনা করে রিপোর্ট প্রকাশিত করা হবে। সভায় মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ন্যায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপ‚র্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট