1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

জলঢাকায় মৎস্য সপ্তাহ্ উপলক্ষে মৎস্যচাষীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম , নীলফামারী জেলা প্রতিনিধি

অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ গড়ি এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জলঢাকায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ্ ২০২৫ ইং। মৎস্য সপ্তাহ্ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ১৮ই আগষ্ট সোমবার ২০২৫ ইং সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহ্ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মাওলানা মোখলেছুর রহমান মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আরিফুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মিজানুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আক্তার, খাদ্যশস্য নিয়ন্ত্রক অফিসার গোলাম মোস্তফা প্রমুখ। উক্ত মৎস্য সপ্তাহ্ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন পদায়নের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষী, ক্ষুদ্র খামারীসহ সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বর্তমান প্রজ্বনন মৎস্য সপ্তাহের। দেশি মাছ নিধনে এক শ্রেনীর মানুষ নিষিদ্ধ ঘোষিত ক্যানেন্ট জাল ব্যবহারের মাধ্যমে যে ভাবে দেশি মাছ ধ্বংস করছে তা সত্যিই দুঃখজনক বিষয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেশি মাছ সহ চালানি মাছ রক্ষার্থে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছি। এ জন্য সকলের সার্বিক সদয় মনোভাব ও উদার আন্তরিকতা প্রয়োজন। জলঢাকায় মৎস্য চাষীর এক অভয়ারণ্য স্থান। এখানকার জলাশয় এবং উর্ভর কাদাযুক্ত মাটি মাছ চাষের উপর্যপুরি স্থানসমূহ। কারেন্ট জাল ব্যবহারে নিষেধাজ্ঞা সহ কার্যকারি পদক্ষেপে আমরা বদ্ধপরিকর। দেশি মাছ নিধনে আমাদের অভিযান অব্যহত থাকবে। মৎস্য সপ্তাহ্ অনুষ্ঠানে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী হাজীপাড়া এলাকার সফল মৎস্যচাষী আলহাজ্ব আজিজুল ইসলাম এবং গোলনা ইউনিয়নের চিড়াভেজা গোলনার গাউসুল আজম লিখনকে মৎস্যচাষী হিসাবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। উক্ত মৎস্য সপ্তাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট