বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল কাদের

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির মোঃ আতাউর রহমান শামীম, মোঃ আলেক চাঁন দেওয়ান, মোঃ মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন মিলন, মোঃ আনিছুজ্জামান মৃর্ধা, মোঃ জিয়াউল হাসান জামিল, মোঃ আব্দুল আউয়াল ফরাজী ও মোঃ আব্দুল মতিন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপি।

ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন, “বিএনপি হচ্ছে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিএনপির ৪৭ বছরের ইতিহাস মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার ইতিহাস। তাই দলকে শক্তিশালী করেই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।

সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews