বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ঝালকাঠি -১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা সেলিম রেজা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

কাঁঠালিয়া সংবাদদাতা

যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা

ঝালকাঠি -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সেলিম রেজা বলেন- জন্মলগ্ন বিএনপিকে নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিএনপি জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণমুখী কাজে তৎপর ছিলো বিধায় দেশের জনগণের ভালোবাসায় বিএনপি দেশের প্রধান এবং বৃহৎ রাজনৈতিক দল।

তিনি আরো বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে বারবার বিএনপিকে নিঃশেষ করার চক্রান্ত করা হলেও দেশের জনগণের ভালোবাসা ও দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়েই সকল ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কিন্তু এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান, দেশের চলমান পরিস্থিতিতে দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা যাবে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩১ দফা বাস্তবায়নই আমাদের সকলের অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews