1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা 

ঝালকাঠির কাঠালিয়ার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি, অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের বিচারের দাবীতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

আজ ২৬ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৪০নং চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের অবহেলা ও খামখেয়ালির জন্য আমাদের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি সকল স্কুলে উপবৃত্তির টাকা পেলেও আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছেনা। এছাড়া তিনি ছোট ছোট বাচ্চাদের দিয়ে বিদ্যালয়ের টয়লেট পরিস্কার, ক্লাসরুম ঝাড়ু–, পানি টানানো সহ বিভিন্ন কাজ করান। বাচ্চারা কাজ করতে না চাইলে তাদেরকে মারধর ও বকাবকি করেন। ফলে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না। এছাড়া প্রধান শিক্ষক শাহানাজ পারভীন অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি বিলম্বে স্কুলে আসেন এবং দুপুর ১টা দেরটার মধ্যে চলে যান। অফিসের কাজের অজুহাতে প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। বিদ্যালয়টিতে সমাবেশের কোন ব্যবস্থা নেই। এসব অনিয়মের কোন অভিভাবক প্রতিবাদ করলে তাকে নানা হুমকি দামকি দেওয়া হয় এবং শাসানো হয়। এমনকি তার স্বামী আখতার হোসেন শানু বিভিন্ন অভিভাবদের দেখে নেওয়ার হুমকি দেন।

আমরা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দৃষ্টান্ত মূলক বিচার ও অত্র বিদ্যালয় থেকে দ্রুত অপসারনের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগম, হাসানসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট