বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাংরি ব্যবসায়ীর বাড়ি থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার 

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে ভাংরী ব্যবসায়ীর বাড়ী থেকে সাদৃশ্য প্রায় ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ ৩০ আগষ্ট শনিবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আক্তারুজ্জামান ও এসআই আনসোপ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে স্থানীয় এক ভাংরি ব্যবসায়ীর বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করেন। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মূর্তিটি থানায় নিয়ে আসা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃতপক্ষে গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews