বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস তল্লাশিতে ৩ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার ‎

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস তল্লাশি করে তিন কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার ২ রা সেপ্টেম্বর বেলা ১ টার দিকে সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ঢাকা টু রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃত মাদককারবারীরা হলেন,

‎মোঃ শাকিল আহমেদ (১৯), গ্রামচন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা বুলবুল হোসেন, মাতা ছামেনা বেগমসহ

‎নাহিদ হাসান (২০), গ্রাম কুটি চন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা মোসলেম উদ্দিন, মাতা মৃত নুর বানু।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জীমান বাদী হয়ে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেছেন।

‎এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম ঢাকা মেট্রো-ব ১৫-৮৯৫১ নম্বরের “আল-আমিন” নামক যাত্রীবাহী বাসটি আটক করে তল্লাশি চালায়। এসময় বাসের ভেতর G-3 এবং G-4 সিটে বসা দুই টিকিটবিহীন যাত্রী শাকিল ও নাহিদের দেহ তল্লাশিতে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। ঘটনাস্থলেই আলামত ওজন করে নমুনা সংগ্রহ শেষে সিলগালা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোস্তফা জীমান। এতে সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমানসহ সাতজন কনস্টেবল অংশ নেন।

‎প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা পরস্পর বন্ধু এবং বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা বহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews