বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ জন ডাকাত গ্রেপ্তার হয়েছে। আজ শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত ভোড় রাতে ডাকাতি প্রস্তুতি কালে আখাউড়া পৌরসভার দেবগ্রাম থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ৩টায় পুলিশ আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকায় ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১৪ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় এই গ্রামের আরিফ মিয়ার বাড়ির উঠান থেকে পুলিশ সাতজন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতলা হল আরিফুল্লাহ আরিফ (৪২), মো: হেলাল মিয়া (হেলাম) (৩২), মো: খোকন (৩০), একরাম হোসেন সৌরভ (৩০), মো: শফিকুল ইসলাম (৩১), শাহজাহান মিয়া (৫০) ও নাছিমা বেগম (৩৫)। ডাকাতদল থেকে উদ্ধার হয়েছে ৫টি বিভিন্ন জাতের প্রানঘাতি ছুরি ও লোহার দুইটি যন্ত্র এবং ৭টি বিভিন্ন জাতের মোবাইল ফোন।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের ডাকাত বিরোধী এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews