বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ পিজি হাসপাতালে ভর্তি, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

রিপোর্টার: রোজিনা আক্তার

কুমিল্লার চৌদ্দগ্রাম-১১ আসনে বিএনপির সাবেক সংসদ প্রার্থী ও আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ শারীরিক জটিলতায় রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত সাতদিন ধরে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট, দুর্বলতা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন নুর আহমদ। হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় তাঁকে দেখতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা হাসপাতালে আসছেন এবং নিয়মিত তাঁর খোঁজখবর নিচ্ছেন। চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নুর আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রবীণ এই নেতা মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কুমিল্লা অঞ্চলে তিনি একজন জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews