
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। যাতে লেখা হয়, শুভ কামনা রইল ২১, ১৭, ০৮।
এ ঘটনা ওসি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। এতে তিনি উল্লেখ করেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রনোদিত ভাবে হ্যাক করত: একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে শুভ কামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে। বিষয়টি আমি তাৎক্ষনিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) কে অবগত করি। কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই। পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে উক্তরূপ দেখিতে পায়নি। আমি আমার সরকারি আইডি Sadar Thana Brahmanbaria তে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ‘
ওসি মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি জিডি করেন। তাকে হেয় করার উদ্দেশ্যে আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেয়া হয়েছে। এই ধরনের পোস্টে মানুষকে বিভ্রান্ত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।