বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

সরাইলে জমির বাঁশে টানা তারে  বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমির মধ্যে থাকা বাঁশের খুটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে সজিব মিয়া (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পানিশ্বর ইউপির টিঘর (পশ্চিমপাড়) এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

মারা যাওয়া সজিব মিয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউপির টিঘর (পূর্বপাড়) গ্রামের কামাল মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সরাইল থানার অফিসার ইন (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, সকালে টিঘর (পশ্চিমপাড়) করিম মিয়ার জমির পানিতে পড়ে থাকতে দেখে স্হানীয়রা জাতীয় জরুরী সেবা (৯৯৯) এ ফোন দেয়। পরে পুলিশ জাতীয় জরুরী সেবা থেকে সংবাদ পেয়ে ঘটনাস্হলে পৌঁছে মৃতের লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল সাড়ে সাতটার মধ্যে যে কোন সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে থাকতে পারেন। মৃতের হাতে তার কাটার প্লাসও ছিলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews