বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গাজীপুরে মামাকে খুনের ঘটনায় ভাগ্নে ট্রেন থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে মামাকে খুন করে ট্রেনে করে পালানোর সময় অভিযুক্ত ঘাতক ভাগ্নে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার ভোরে তাকে চট্টগ্রামগামী ঢাকা মেইল থেকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। ট্রেনটি তখন আখাউড়ায় যাত্রাবিরতি করছিলো।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মো. শফিকুল ইসলাম শুক্রবার রাতে জানান, গ্রেপ্তার হওয়া সৌরভ হাসান রুদ্রকে (২২) গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর জয়দেবপুরের ভবানিপুর গ্রামের আনিসুর রহমানকে তার ভাগ্নে সৌরভ কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় মামলা হয়। হত্যাকাণ্ডের পর সৌরভ পালিয়ে যায়। মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সৌরভ এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews