1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়ে গেল লক্ষীপুর রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল 

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

২০শে সেপ্টেম্বর ( শনিবার ) বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ব্যাপক ভোটারের উপস্থিতিতে অত্র কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়, ইউনিয়ন ও পৌরসভার দশটি ওয়ার্ডে মোট ১৪২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন,, ফলাফলে জানা যায় ৪১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোজাম্মেল হক মজু, তার নিকটতম প্রতিদ্বন্দিশ শাহাবুদ্দিন তুর্কি পেয়েছেন ২৯৭ ভোট সাধারণ সম্পাদক পদে ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপি আবদুর রহিম পেয়েছেন ৩০০ ভোটl সাংগঠনিক পদে ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, ও আবুল বাশার পেয়েছেন ৩৮৯ ভোট, তাদের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মুহিব পাটওয়ারি পেয়েছেন ২১৫ ভোট ও আমজাদ হোসেন পেয়েছেন ২২০ ভোট। অন্যদিকে পৌর বিএনপি’র সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ কামরুজ্জামান, ইসমাইল হোসেন বেঙ্গল পেয়েছেন ৩১৫ ভোট, এডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন পলাশ ৩২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ২৬৭, তোফায়েল আহমদ পেয়েছেন ৭৩ ভোট, সাংগঠনিক পদে বিজয়ী হয়েছেন ৩১৩ আঙ্গরজেব বাবলু ও সাবেক কাউন্সিলর ইকবাল চৌধুরী ২৯৬ তাদের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিরন ২৩৩, রেজাউল করিম ২৮১, ওবায়দুল্লাহ ৩২ রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা বিএনপি’র নেতা মনিরুল ইসলাম হাওলাদার। ভোটারেরা অনেকদিন পর ভোট দিতে পেরে খুবই আনন্দিত, নেত্রবৃন্দরা বলেন আগামীকাল থেকে আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক আমাদের প্রত্যেকের একটাই প্রতিক ধানের শীষ। আমরা সবাই একই পরিবারের লোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট