বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় ক্ষুদে ব্যবসায়ির পাশে সাংবাদিকরা

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

পুঁজি সমস্যায় ভুগতে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষুদে ব্যবসায়ির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার সকালে রেলওয়ে স্টেশনের পাশের দোকানী মো. আমীর হোসেনের হাতে তার দোকানে বিক্রি করা খাবার তৈরির জন্য দুই দিনের পণ্য তুলে দেওয়া হয়।

‘প্রজেক্ট সাবলম্বী’ নামে প্রকল্পের আওতায় আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি, আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোকানীকে এসব পণ্য দেওয়া হয়। পণ্যের মধ্যে ছিলো, তেল, পেঁয়াজ, আলু, বেগুন, বেসন, বুটের ডাল, ছানা বুট ইত্যাদি। দোকানী আমীর হোসেন বুট, বড়া, চপ ইত্যাদি বিক্রি করেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি আখাউড়ার আহবায়ক জমসিদ ভূঁইয়া, এনসিপি নেতা রতন মিয়া, তারা মিয়া, গণ অধিকার পরিষদের জেলা নেতা মো. ইসমাইল।হোসেন, কসবা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক বিল্লাল সরকার প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও আয়োজনের অর্থদাতা মো. নুরুন্নবী ভূঁইয়া, মো. রাকিবুল ইসলাম, জুটন বনিক, হাবিবুর রহমান, আনিসুর রহমান, আশীষ সাহা, রাসেল মিয়া প্রমুখ। আয়োজনের সমন্বয় করেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।

আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু জানান, এ উদ্যোগ চলমান থাকবে। নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছায় এগিয়ে আসা লোকজন এ উদ্যোগে সহায়তা করেন।

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া জানান, এটি সাংবাদিকদের ধারাবাহিক আয়োজন। পুঁজি সমস্যায় ভুগছেন এমন ব্যবসায়ি কিংবা ছোটখাট ব্যবসা করার মতো পুঁজি নাই এমন মানুষকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দরিদ্র নারীদের সহায়তা করাও এ উদ্যোগের লক্ষ্য।

পুঁজি পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ি আমীর হোসেন খুব খুশি হন। তিনি বলেন, ‘সাংবাদিকরা আমার পুঁজি সমস্যা বিষয়ে জানতে পারেন। তাদের সহায়তায় আমি এখন ভালোভাবে ব্যবসা করতে পারবো।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews