বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন। এসময় বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমের শপথ নেন।

পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার (ওসি) মোঃ ছমিউদ্দিন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক বিশ্বজিৎ পাল, সাংবাদিক আশীষ সাহা প্রমুথ।

এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, সদস্য হাসান ইমাম চৌধুরী, সালমান সাজিল, আরফিন সরকার অপূর্ব, সোলেয়মান সিয়াম প্রমুখ।

নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে ও দেশপ্রেমে জাগ্রত হতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।

কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত সাড়ে ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করছেন। তাঁরা আজ আখাউড়ায় ১৮৬১ তম সচেতনতামূল অনুষ্ঠান আয়োজন করেছেন। সংগঠনটি সচেতনতার পাশাপাশি সারাদেশে টিফিনের টাকায় ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews