বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

নিউইয়র্কে হামলার প্রতিবাদে আখাউড়ায় এনসিপি নেতাদের বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনীতিবিদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের স্মৃতিসৌধ সংলগ্ন তোরণের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

সমাবেশে বক্তারা নিউইয়র্কে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং ইন্টারিম সরকারের গাফিলতির জবাবদিহিতা ও আওয়ামী লীগের বিচারের দাবি তুলে ধরেন।

এসময় বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জামশেদ ভুঁইয়া, কার্যনির্বাহী সদস্য আসিফ নেওয়াজ ও মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ছায়েব আলী।

এছাড়া উপস্থিত ছিলেন মনির হোসেন, কেফায়েত উল্লাহ, তারা মিয়া, রতন মিয়া, নূর মোহাম্মদ ও শেখ মো. ইকবালসহ স্থানীয় এনসিপি নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews