বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের তথ্য অধিকার দিবস পালনে কর্মসূচি   

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ রোববার সাঁওতালদের তথ্য অধিকার দিবস পালিত কর্মসূচি পালিত হয়েছে।

অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আমরাই পারি ও অবলম্বন আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তথ্য অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামানে সাঁওতালি নাচ ও গান পরিবেশন ও আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা তথ্য অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসার সত্যরঞ্জন সাহা, উপজেলা পরিসংখ্যান অফিসার পরিতোষ শর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো. কাউয়ুম শেখ, অবলম্বন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্তী, এ.কে.এম মাহাবুব আলম মুকুল, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক গৌড় চন্দ্র পাহাড়ী, ফিলিমন হেমরম, কৈলাস হাসদা, পল্লবী মুরমু, সোনালী মার্ডিসহ উপজেলা এবং ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং সকলের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র অন্যতম হাতিয়ার তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই দিবসটি উদযাপন করা হয়। যাতে করে প্রান্তিক জনগোষ্ঠী এই আইনের মাধ্যমে তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews