বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

৮৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টোলপ্লাজায় ৮৭ কেজি গাঁজাসহ আশরাফুল (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার( ৩ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আশরাফুল জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।

এতে পিকআপটির গোপন চেম্বার থেকে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পিকআপটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃত আশরাফুল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews