বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

রামগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ
রামগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার সভা কক্ষে এ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রশাসক এস এম রবিন শীষের সভাপতিত্বে পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চলনায় সভায় নগর উন্নয়ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল আলম সরদার, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ বাজার ব্যবস্হাপনা কমিটির সভাপতি রোমান হোসেন পাটোয়ারী, সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম মাষ্টার, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক পাটোয়ারী হোসেন শরীফ, সাংবাদিক মাহমুদ ফারুক, আবু তাহের প্রমুখ।

এসময় নগর সমন্বয় কমিটির অন্যান্য সদস্য , সামাজিক, রাজনৈতিক, এনজিও ব্যবসায়ীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ নগর সমন্বয় কমিটির সভায় অংশ গ্রহণ করেন এবং উন্নয়ন মুলক কাজের উপর উম্মুক্ত বক্তব্য রাখেন, পৌর সভার বিভিন্ন এলাকার উন্নয়নমুলক কাজ ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেণ।
পৌরসভার প্রশাসক বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ড পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কার্যক্রম আরো জোরদার করার পাশাপাশি পৌর শহরের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews