বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ

৯ ই অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর গ্রামের খামারবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় সোনাপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও মেয়ে তানহা মীম (২০)। তানহা রামগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মা-মেয়ে নিজ বাড়ির দ্বিতীয় তলার কক্ষে ছিলেন। এ সময় ঘরে ঢুকে তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে এক কক্ষের মধ্যে গলা কেটে মা মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়

নিহত জুলেখার বড় ছেলে ফরহাদ হোসেন জানান, তিনি বাবার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়িতে আসেন। এসে দেখেন নিচতলার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো। তিনি মাকে ডাকতে ডাকতে দ্বিতীয় তলায় ওঠেন। মায়ের কক্ষের দরজা খুলে দেখেন, মা ও বোনের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে।

জানতে চাইলে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, ঘটনার পর পুলিশের কয়েকটি দল ওই গ্রামে অবস্থান করছে। কী কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews