মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বিজয়নগরে ক্যান্সার ওষুধসহ সাড়ে ছয়  কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকা থেকে ক্যান্সারের ওষুধসহ প্রায় সাড় ছয় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে বিজিবি’র অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। রবিবার দুপুরে বিজিবি- ২৫ ব্যাটালিয়নের প্রধান কার্যালয় সরাইলে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সাত হাজার ১১৮ পিস মোবাইল ফোন ডিসপ্লে, ১৯৫ প্যাকেট পিঁয়াজের বীজ, আট হাজার ৩১৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইনজেকশন ক্যান্সারের কেমোথেরাপি দেওয়ার কাজে লাগানো হয়। এসব ভারতীয় পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এখন বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হচ্ছে। বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধে দিন রাত অনেক কষ্ট করছেন। গত ছয় মাসে ২৫ বিজিবি’র আওতাধীন সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়। আটক করা হয় ৩৩ জন চোরাকারবারিকে। জব্দ করা পণ্যের মধ্যে মাদক, মোবাইল ফোন ডিসপ্লে, শাড়ি, কসমেটিক, মাছ ইত্যাদি রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews