মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ভুয়া নিলামের কাগজে পাচার হচ্ছিল বাসমতি চাল ও ফুচকা, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আদালতের ভুয়া নিলামের কাগজ দেখিয়ে পাচার করার সময় ভারতীয় বাসমতি চাল ও ফুচকা জব্দ করেছে গোয়েন্দা শাখার সদস্যরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে এক হাজার ৯৮০ কেজি বাসমতী চাল ও ৭০৫ কেজি ফুচকা জব্দ করা হয়। পাশাপাশি জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত পিকআপ।

গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুরের রফিকুল ইসলামের ছেলে আল আমিন (৩১), উপজেলার কুটি জাজিয়ারার মৃত হিরন মিয়ার ছেলে মিশু (২৬) ও রানিয়ারার মৃত সোলেমান মিয়ার ছেলে মেহেদী হাসান (১৯)। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করে একটি পিকআপে ভারতীয় ৬৬ বস্তা বাসমতী চাল ও ভারতীয় তৈরী ৭০৫ কেজি ফুচকা পাচার করা হচ্ছিল। জেলা গোয়েন্দা শাখার সদস্যরা পিকআপটি আটক করে। আটককৃত মালামালের মূল্য আনুমানিক ৮ লাখ ৩৪ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews