1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

যৌথবাহিনীর অভিযানে পাট্টা ইউপি নিভা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ইকবাল হাসান, রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ইউনুস মন্ডল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামের বাসিন্দা।

পাংশা থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল সোয়া সাতটার দিকে মাদুলিয়া গ্রামে ইউনুস মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দুটি পাইপগান, একটি ওয়ান শুটারগান, চারটি কার্তুজ, দুটি রেঞ্জ টিয়ার গ্যাসসেল, চারটি ককটেল, একটি ধারালো কুড়াল, একটি এক্সপেন্ডেবল ব্যাটন ও চারটি পটকা উদ্ধার করা হয়। অভিযানের সময় ইউনুস মন্ডলকে আটক করা

অপরদিকে সকাল সোয়া আটটার দিকে একই ইউনিয়নের নিভা গ্রামে আরেকটি অভিযানে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, দুটি বড় আকারের হাসুয়া, ছয়টি ককটেল এবং পাঁচটি পটকা উদ্ধার করা হয়।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। এ সময় ইউনুস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে দীর্ঘদিন ধরে। স্থানীয় একটি বিশেষ সম্প্রদায়ের লোক তার ভয়ে আতঙ্কে ছিল।

অস্ত্র উদ্ধারের ঘটনায় পাংশা থানায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট