মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

পলাশবাড়ী নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান পৌর প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন 

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এছাড়াও রুটিন মাফিক দায়িত্বরত হিসাবে পৌর প্রশাসকের দায়িত্ব তিনি পালন করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগে উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।

আজ ১৯ অক্টোবর রোজ রবিবার তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো উল্লেখ থাকে যে, গত ১২ অক্টোবর একপত্রে দ্রুত বদলি কৃত স্থানে দায়িত্ব গ্রহনের নির্দেশে পলাশবাড়ী ত্যাগ করে নির্বাহী অফিসার নাজমুল আলম। এরপর নতুন আরেক জনকে বদলি করা হলেও পরবর্তীতে তাহার বদলি আদেশ স্থগিত করা হয়। এতে অতিরিক্ত দায়ুমিত্ব পালন করেন সহকারি কমিশনার। সম্প্রতি তিনি ১০ দিনের একটি প্রশিক্ষণে বিদেশে যাওয়ায় কর্মকর্তা বিহীন হয়ে পড়েছে পলাশবাড়ীর উপজেলার ও পৌরসভার গুরুত্বপূর্ন তিনটি পদ । এপদ গুলোতে কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান অতিরিক্ত ও রুটিন দায়িত্বরত হিসাবে পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews