মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

এক আওয়ামী লীগ নেতা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক ব্যক্তি। পৌর এলাকার রূপনগরের নিজ বাসভবনে রবিবার, ১৯ অক্টোবর দুপুরে আয়োজিত সংবাদ সম্মলনে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি এ অভিযোগ আনেন।

তিনি অভিযোগ করেন, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন ভূইঁয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ আছে। এ বিষয়ে মামলাও চলমান। এ অবস্থায় ১৭ অক্টোবর আখাউড়া সড়ক বাজারে একটি মানববন্ধন করে তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন হুমায়ূন ভূঁইয়া ও শামীম আহমেদ নামে দুই ব্যক্তি। সামাজিক মান-মর্যাদা ক্ষুণ্ণ করার অপপ্রয়াসেই এমন করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘মানববন্ধনের আরেক আয়োজক শামীম আহমেদ ১৩ অক্টোবর আখাউড়া থানায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। তদন্তের আগেই তারা আইনকে অগ্রাহ্য করে মানববন্ধন করে আমার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়েছে।’ শামীম আহমেদ ও হুমায়ূন ভূঁইয়া সম্পর্কৈ চাচা-ভাতিজা বলে তিনি উল্লেখ করেন।

এদিকে মানববন্ধনে অভিযোগ করা হয়, বড় বাজার এলাকায় রেলস্টেশন সংলগ্ন তাদের এক একর এক শতক পৈতৃক সম্পত্তি এবং রেলওয়ে থেকে লিজ নেওয়া এক একর ২৬ শতক ভূমি রয়েছে। গত ১৩ অক্টোবর একই এলাকার আনোয়ার হোসেন, আলী হোসেনসহ একটি চক্র হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে এবং ভাড়াটিয়াদের তাড়িয়ে দেয়। এ ঘটনায় ওই পরিবারের পক্ষে মো. শামীম আহাম্মদ আখাউড়া থানায় একটি সাধারণ ডায়রি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews