মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ত্রিশালে সন্ত্রাসী আলালের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা খায়রুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার ওপর প্রাণনাশের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন বৈলর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মোঃ খায়রুল ইসলাম (৪৫)। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত খায়রুল ইসলাম মৃত আঃ খালেকের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত এবং একজন পরিচিত মাছ ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ অক্টোবর২০২৫ইং) রাত ১১টার দিকে ত্রিশাল পৌর যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ও এলাকায় পরিচিত নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী আলাল মণ্ডল (৩০) খায়রুল ইসলামকে নিজ বাড়ি থেকে ডেকে নেয়। কিছুক্ষণ পর আলাল ও তার সহযোগীরা চাঁদা দাবি করে। খায়রুল ইসলাম এতে অস্বীকৃতি জানালে আলাল ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তার শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় খায়রুল ইসলামকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আহতের স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, “আলাল ও তার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। আমার স্বামী চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।”

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সন্ত্রাসী আলাল ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মেদ বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews