মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

আখাউড়ায় বালু উত্তোলনে ভেঙ্গে যাচ্ছে  নদীর পাড়, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীতে বালু উত্তোলনে নদীর দুই পাড়ের কৃষিজমি ও ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী। জনদুর্ভোগের অভিযোগ সোমবার এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে আয়োজন করা জয়

সোমবার (২০ অক্টোবর) দুপুরে আখাউড়া পৌরশহরের বাধন কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পড়ে শুনান মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নান্নু মিয়া।

 

লিখিত বক্তব্যে নান্নু মিয়া বলেন, মোগড়া ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকার বুক চিরে প্রবাহিত সরু হাওড়া নদীটিকে ঘিরে বর্তমানে বালু উত্তোলনের নামে মাটি কাটা হচ্ছে। খাস আদায়ের চিঠি ও দখলনামায় উল্লিখিত ‘বালু চর’ আসলে আংশিক মালিকানা জায়গা, যা কোনোভাবেই বালু উত্তোলনের উপযুক্ত নয়। কিন্তু ড্রেজার ব্যবহার করে মালিকানাধীন জমির মাটি সরিয়ে নেয়ায় নদীর দুই পাড়ে বসবাসরত মানুষের কৃষিজমি ও ঘরবাড়ি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

 

তিনি আরও বলেন, ড্রেজার ব্যবহারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা-২০১১’-এর বিধি ৩ লঙ্ঘন করে। হাইড্রোগ্রাফিক চার্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মেসার্স সিনান এন্টারপ্রাইজের নামে কার্যাদেশ দেয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে আইনের পরিপন্থী।

 

নান্নু মিয়া অভিযোগ করে বলেন বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আমাকে হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান।

তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, “আপনারা সরজমিনে গিয়ে বাস্তবচিত্র তুলে ধরুন।”

 

এ সময় মোগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম ও সাবেক মেম্বার শহীদ মিয়া বক্তব্য রাখেন।

 

অভিযোগের বিষয়ে মেসার্স সিনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাহাদুর হোসেন তিতাস বলেন, “আমরা কোনো অনিয়ম করিনি। সরকারি সব নিয়ম মেনেই বালু উত্তোলন করা হচ্ছে। এ সংক্রান্ত সব কাগজপত্র আমাদের আছে। উদ্দেশ্যমূলকভাবে বালু উত্তোলন নিয়ে অপপ্রচার করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews