মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

বাঘায় বিএনপির জনসমুদ্রে রাষ্ট্র মেরামতের অঙ্গীকার

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বাঘা রাজশাহীপ্রতিনিধিঃ

নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের কাঠামো ৩১ দফা” বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের দাবিতে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বিএনপির বিশাল জনসভা।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

 

প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মার্শাল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হাকিম সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোঃ আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তফিকুল ইসলাম তফি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু, সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল।

বক্তারা বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন।”

তাঁরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews