মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ মাসে ১১০ কোটি টাকার পণ্য জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চলতি বছরের ১০ মাসে ১১০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি-৬০ ব্যাটালিয়ন। এসব পণ্যের মধ্যে নাদক ছাড়াও শাড়ি, থ্রিপিস, মোবাইল ফোন ডিসপ্লে, কসমেটিসক, ওষুধ ইত্যাদি রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বিজিবি- ৬০ ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কিছু অংশ, কসবা উপজেলা, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা সীমান্তের দায়িত্বে রয়েছেন। ১০ মাসে ওইসব সীমান্ত থেকে ১৩০ জনকে আটক করা হয়।

এদিকে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ভোরে কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা থেকে এ পণ্য জব্দ করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত এলাকা খেকে এক কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং চার কোটি ৫০ লাখ ৮০ হাজান টাকা মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়ে তিনি বলেন, ‘এখন মানব পাচার একদমই হয় না। যেসব চোরাচালান পণ্য আসছে সেগুলো বিজিবির হাতে ধরা পড়ছে। ১০ মাসে ১১০ কোটি টাকা চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews