মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

প্রাইভেটকারে মিললো অস্ত্র ও মাদক, গ্রেপ্তার ২

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে তল্লাশি করে বিদেশও পিস্তল, গুলি, ম্যাগজিন ও গাঁজা জব্দ এবং দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া ইসহাক হাছান (২৩) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর হাটি (মৃধাবাড়ী) গ্রামের আতাউর রহমান লিটনের ছেলে ও সুমন মিয়া (৩৮) একই জেলার শিবপুর উপজেলার চক্রধা (দক্ষিণপাড়া) গ্রামের আবুল হাসেমের ছেলে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রাইভেটকার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দু’টি পিস্তলের ম্যাগাজিনসহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২ ক্যান বিদেশী বিয়ার ও ছয় বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews