মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আখাউড়া দিনব্যাপী গণসংযোগ কবির আহমেদ ভুইয়া 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত আখাউড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডে এসব কর্মসূচি করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। এর আগে তিনি সকালে পৌরশহরের খড়মপুরস্থ ওলীয়ে কামেল কল্লা শহীদ (র.) মাজার শরীফ জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে খড়মপুর মাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন কবির আহমেদ ভূইয়া। পরে তিনি পৌরশহরের দূর্গাপুরসহ উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ। পরে আমোদাবাদ ঋষিপাড়া মন্দিরের সামনে পথসভা করা হয়।

পথসভায় কবির আহমেদ ভূঁইয়া বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক মানবাধিকার। আমরা চাই, জনগণের হাতে ফিরে আসুক তাদের হারানো ক্ষমতা, আর সেই পথই দেখিয়েছেন তারেক রহমান।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews