মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

জাতীয় সমবায় দিবস-২০২৫ গাইবান্ধায় অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫৪ তম সমবায় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা সমবায় অফিসার মোঃ ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও জেলা সমবায় অফিসের উপ সহকারী নিবন্ধক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ছাব্বির আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিকাশ চন্দ্র রায়, নাইস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি টিপু সুলতান, উত্তরন শ্রমজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক হোসনে আরা আক্তার সহ জেলার ৭ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও শতাধিক সদস্যগন।আলোচনা সভা শেষে জেলার ৫ জন শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।এসময় বক্তারা বলেন , সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews