মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

পরকীয়ার জেরে ব্যবসায়ী স্বামীকে ১৫টি ঘুমের ঔষধ খাইয়ে খুন, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

​মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী গ্রামে চাঞ্চল্যকর বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে স্বামীকে হত্যার অভিযোগে জহুরুল ইসলামের স্ত্রী শামীমা বেগম এবং তার কথিত পরকীয়া প্রেমিক বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই হত্যার দায় স্বীকার করেছেন।
​পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হ*ত্যার দিন রাতে জহুরুল ইসলামের স্ত্রী শামীমা বেগম খাবারের সাথে মিশিয়ে স্বামীকে প্রায় ১৫টি ঘুমের ঔষধ সেবন করান। বিপুল পরিমাণ ঘুমের ঔষধ খাওয়ার ফলে জহুরুল ইসলাম পুরোপুরি অচেতন হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।
​স্বামী সম্পূর্ণভাবে অচেতন হয়ে গেলে গভীর রাতে শামীমার প্রেমিক বিপুল বাড়িতে প্রবেশ করেন। এরপর বিপুল অচেতন জহুরুলকে কাঁধে করে বাড়ি থেকে গ্রামের মাঠের দিকে নিয়ে যান। সেখানে স্ত্রী শামীমা এবং প্রেমিক বিপুল দুজনে মিলে তাকে হত্যা নিশ্চিত করেন। হত্যার পর মৃতদে*হ দ্রুত একটি ধানক্ষেতে ফেলে রেখে তারা পালিয়ে যান।

​এই ঘটনার মূল অভিযুক্ত শামীমা বেগম এলাকায় একজন ধার্মিক ও পরহেজগার নারী হিসেবে পরিচিত ছিলেন এবং সমাজে তার যথেষ্ট সুনাম ছিল। এমন একজন নারীর জঘন্যতম অপরাধের কথা জানতে পেরে পুরো হাজরাদিঘী গ্রামের বাসিন্দারা চরম হতবাক ও স্তম্ভিত। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ গ্রে*প্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews