মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

নেশার টাকা না দেওয়ায় বগুড়ার কাহালুতে সৎ বাবাকে খুন, সৎ ছেলে গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু পৌর এলাকার পাল পাড়া গ্রামে সৎ বাবা টাইগার মিলনকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগে সৎ ছেলে শামীমকে গ্রেপ্তার করেছে কাহালু থানা পুলিশ। নেশার টাকা না দেওয়ায় কথা কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ,৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাল পাড়া গ্রামের যুবক শামীম তার সৎ বাবা টাইগার মিলনের কাছে নেশা করার জন্য টাকা চাইতে যায়। মিলন টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে মিলনের মাথায় গুরুতর আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় টাইগার মিলনকে দ্রুত কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। শজিমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর পরই কাহালু থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম তার সৎ বাবাকে হত্যার কথা স্বীকার করেছে। এই ঘটনায় শামীমের মা-কেও বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কাহালু এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews