মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

প্রবাসের বদলে হাসপাতালে কামাল, প্রতিবাদে  বিজয়নগর থানার সামনে বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

প্রবাসে যাওয়ার এক সপ্তাহ আগে হামলার শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের মো. কামাল মিয়া। সরকারি জায়গায় দেওয়াল নির্মাণের প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হন। বুধবার তার ফের দুবাই চলে যাওয়ার কথা ছিলো।

এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। প্রথমে তারা আমতলী বাজার এলাকায় মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। সেখানে তারা গেইটের সামনে বিক্ষোভ করে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় থানার ওসি শহিদুল ইসলাম এসে আসামী গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারিরা চলে যান।

মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, মাস দুয়েক আগে কামাল মিয়া দুবাই থেকে আসেন। সম্প্রতি এলাকায় একটি সরকারি জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করা হলে তিনি প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে ২৮ অক্টোবর রাতে কামাল মিয়ার উপর হামলা হয়। তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ও অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। এ ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধনে বক্তব্য রাখেন আহত কামলের ভাই মোহাম্মদ নজরুল মিয়া, বিজয়নগর উপজেলা তাঁতী দলের আহবায়ক জহিরুল ইসলাম খান, মিজান মিয়া, মোহাম্মদ লাল মিয়া, আলেব খান প্রমুখ।

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকি আসামীদেরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। থানার সামনে যারা এসেছিলেন তাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করা হয়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews