1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

আখাউড়ায় আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়নের দাবি

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’- শ্লোগানে মুখরিত এলাকাআলহাজ কবীর আহমেদ ভূইয়াকে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত করায় শনিবার বিকেলে উত্তাল ছিলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। সবার মুখে মুখে শ্লোগান ছিলো, লেগেছেরে লেগেছ, রক্তে আগুন লেগেছে।’ বিক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা

প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। মিছিলটি শনিবার বিকেলে আখাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আখতার খানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া কসবা ও আখাউড়া উপজেলার প্রতিটি নেতা-কর্মীর পাশে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করেছেন। অথচ তাঁকে অযৌক্তিকভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে, যা তৃণমূলের কর্মীদের গভীরভাবে হতাশ করেছে।বক্তারা অভিযোগ করেন, দলের এক অদৃশ্য মহলের প্রভাবে ৯০ বছরের বেশি বয়সী, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত ও অসুস্থ এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে—যা দলের সক্রিয় কর্মীদের প্রতি অন্যায় ও তৃণমূলের প্রত্যাশার পরিপন্থী।

নেতারা অনতিবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয়, ত্যাগী ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানান। অন্যথায় আখাউড়া ও কসবা উপজেলার নেতা-কর্মীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা হুশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট