মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

জিয়া পরিবারের মঙ্গল কামনায়:শিবগঞ্জে ৩০০ দুস্থ পরিবারকে ৬০ লক্ষ টাকার আর্থিক সহায়তা

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বগুড়া/শিবগঞ্জ: ৯ নভেম্বর ২০২৫, রবিবার

জিয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনায় এবং সমাজের অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক বিশাল আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে স্থানীয়ভাবে বাছাই করা ৩০০টি অতি দরিদ্র পরিবারের মাঝে মোট ৬০ লক্ষ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে এই অনুদান দেওয়া হয়, যা তাদের দৈনন্দিন জীবনে এনে দিয়েছে সাময়িক স্বস্তি ও ভরসা।

রবিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ সহায়তা হাতে পেয়ে এ সময় অসহায় মানুষেরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুদান কার্যক্রমটি বাস্তবায়ন করেছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। এতে সার্বিক সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মহতী উদ্যোগে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিবগঞ্জ উপজেলায় একটি ইসলামিক সেন্টার স্থাপনের ঘোষণা দেন, যা উপস্থিত সবার প্রশংসা লাভ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা মোঃ আখলাছুর রহমান, মিরাজ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলার ইতিহাসে এই প্রথমবার একসাথে ৩০০ পরিবারকে একযোগে ৬০ লক্ষ টাকার এত বড় অঙ্কের আর্থিক অনুদান বিতরণ করা হলো। এই উদ্যোগটি দারিদ্র্য বিমোচন ও মানবিক সহায়তার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews