মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

মন জয় করতে মনোনয়নবঞ্চিতদের বাড়ি  বাড়ি গেলেন নবীনগরের আবদুল মান্নান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

‘মন জয়’ করতে মনোনয়নবঞ্চিতদের বাড়ি বাড়ি গেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম থাকা অ্যাডভোকেট আবদুল মান্নান। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাডভোকেট আবদুল মান্নান নিজেই এসব কথা জানিয়েছেন। প্রার্থী বদলের দাবি জানিয়ে নবীনগরে হওয়া আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এখন আর এসব নেই। আমি আশা করি সবাই দলের হয়ে কাজ করবেন।’

তিনি আরো বলেন, ‘বিএনপি’র যারা প্রার্থী হয়েছিলেন তাদের মনে কষ্ট থাকতে পারে, অভিমান থাকতে পারে। আমি তাদের তাদের বাসায় বাসায় গিয়েছি। তাদেরকে বলেছি আসুন সবাই মিলে এক হয়ে এবারের নির্বাচনটা করি।’

আবদুল মান্নান বলেন, ‘সামনে সংসদ নির্বাচন। আশা করি নবীনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে প্রশাসন কাজ করবে। আমি নির্বাচিত হলে এলাকার সন্ত্রাস নির্মূল, বালু দস্যু, ভ‚মি খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য উন্নয়নে কাজ করবো। সকলকে নিয়ে একটি আধুনিক নবীনগর গড়ে তুলতে চাই আমি। যুব সমাজকে কর্মমুখী করে বেকারত্ব দূরিকরণে কাজ করবো।’

মতবিনিময়কালে জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আজিম, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মো. কাউছার, সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, আশরাফ হোসেন, তাজুল ইসলাম, রুমেল উদ্দিন আহমেদ, বায়েজিদ আহমেদ হেলাল, শাহীনূর রহমা, মোখলেছুর রহমান, মো. শাহীন, মো. পল্টু, মো. জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় আবদুল মান্নান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews