1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

জলঢাকায় প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরন 

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

কামরুজ্জামান কামরুলনীলফামারী জেলা প্রতিনিধি

১২ নভেম্বর, বুধবার ২০২৫ ইং২০২৫-২৬ অর্থবছরে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষি উৎপাদন সম্প্রসারনে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় জলঢাকা কৃষি অফিস প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরন করেছে। তালিকাভূক্ত কৃষকদের মাঝে সরিষা, গম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ, জনাব মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, কৃষি সম্প্রসারন অফিসার জনাব, আসাদুজ্জামান আসাদ, উপ সহকারি কৃষি কর্মকর্তাগণ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপকারভোগি কৃষকগন উপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭৪০ জন কৃষককে প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরন বিতরন করা হবে। উপস্থিত উপকারভোগি কৃষক মোজাম্মেল হক প্রণোদনা হিসাবে কৃষি উপকরন পেয়ে খুব আনন্দিত বলে জানান। তিনি বলেন, বিনামুল্যে সরকার থেকে কৃষি উপকরণ পাওয়ায় তার উৎপাদন খরচ কম হবে এবং তিনি শস্য উৎপাদনে আরও বেশী মনোযোগি হবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ সহকারি কৃষি কর্মকর্তাগন মাঠ পর্যায়ে সুষ্ঠ যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রান্তিক চাষীদের এসব তালিকা তৈরী করেছেন। তালিকাভুক্ত চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরনের মাধ্যমে তাদের উৎসাহিত করা ও কৃষিখাতে সরকার প্রদত্ত ভর্তুকি কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যেই এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট