1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজের উপরদিয়ে চলাচল ভোগান্তিতে হাজারো মানুষ ।  লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস বগুড়ায় জ্বীন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধ*র্ষণ: সেই কথিত কবিরাজ গ্রেফতার

গোবিন্দগঞ্জে অবৈধ ইনজেকশনসহ নারী আটক

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বিশেষ,প্রতিনিধিঃ মোছাঃলাবুনী আক্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ অভিযান চালিয়ে ৯৯০ পিস বুপ্রেনরফিন,এম্পল,ইনজেকশনসহ এক মাদক কারবারি নারীকে আটক করেছে গাইবান্ধা গোবিন্দগঞ্জের পুলিশ।৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কামারদহ ইউনিয়ন এর চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এ নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গোবিন্দগঞ্জ থানার এস আই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী চেকিং ডিউটি পরিচালনাকালে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী “মা বাবার দোয়া” নামীয় একটি সিএনজি (রেজি: বগুড়া-থ-৬০৭১) থামিয়ে তল্লাশি চালায়এসময় সিএনজির এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের মাধ্যমে তার হাতে থাকা একটি কালো স্কুল ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ব্যাগের ভেতরে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ৯৯০ পিস এর কাঁচের অ্যাম্পুল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের মূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।আটককৃত নারী দিনাজপুর জেলার হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছ গ্রামের রেজিনা বেগম (৩২)প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশনগুলো সংগ্রহ করে অধিক লাভের আশায় বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ৮(গ) অনুযায়ী মামলা দায়ের হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানায়,আটককৃত নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে যাহার মামলা নং,৪/ তাং ৩/৩/২০২৬,ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট