মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

দোল পুর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া  স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

দোল পুর্ণিমা উপলক্ষে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগের মতোই যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ভারতীয় ব্যবসায়িরা বুধবার পণ্য আদান-প্রদান করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি ইতিমধ্যেই বাংলাদেশের ব্যবসায়িদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।

এখানে উল্লেখ্য, দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর হলো আখাউড়া। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে বেশ গতি পেয়েছে। বন্দর দিয়ে সবচেয়ে বেশি রপ্তানি হয় মাছ। এছাড়া পাথর, সিমেন্ট, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরণের পণ্য রপ্তানি হয়। বন্দর দিয়ে বিপুল পরিমাণ গম আমদানির চিন্তা করছেন ব্যবসায়িরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews