মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

চাকায় সমস্যা, কেটে রাখা হলো মহানগরের বগি

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-ঢাকা পথের আন্তনগর মহানগর এক্সপ্রেস (৭২১ আপ) ট্রেন শুক্রবার লন্ত অবস্থায় চাকায় সমস্যা দেখা দেয়। পরে যে বগির চাকার সমস্যা হয় সেটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে কেটে রেখে দেওয়া হয়।

ওই বগির যাত্রীরা এতে ভোগান্তিতে পড়েন। তাদের দাঁড়িয়ে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেতে হয়। এ ঘটনায় ট্রেনটি এক ঘন্টা বিলম্বে চলাচল করে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা ছাড়ার পর থেকেই সমস্যা দেখা দেয়। কসবা আসার পর ট্রেনের শেষের ‘ক’ বগিতে শব্দ হতে থাকে। ট্রেনটি বিকেল চারটা ৫০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় ছাড়ার সংকেত দেওয়ার পর চলতে শুরু করে থেমে যায়। প্রাথমিক মেরামত শেষে আবার চালানোর চেষ্টা করা হয়। আবার ট্রেন থেমে যায়। এক পর্যায়ে বগিটি কেটে রাখা হয়।

ট্রেনের পরিচালক (গার্ড) জানান, কসবা ছাড়ার পর মনে হচ্ছিলো বড় রকম কোনো সমস্যা। আখাউড়া এসে সংশ্লিষ্টদেরকে বিষয়টি জানানো হয়। তারা এসে দেখতে পান একটি যন্ত্র গলে গিয়ে চাকায় আটকে আছে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, বগির সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। পরে এটিকে কেটে রেখে ট্রেন চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews