সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে  রুখে দাঁড়ানোর আহবান 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার হওয়া মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে সাইবার বুলিং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কর্মসূচি থেকে এ আহবান জানানো হয়।

‘সাইবার বুলিং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ এই শ্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সালমান আরিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, সিনিয়র সহ-সভাপতি হাসান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসেইন জিহাদ, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার ফাইজা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুয়া তথ্য ও সাইবার বুলিং দিন দিন বেড়ে যাচ্ছে, যা ব্যক্তি ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews