
কামরুজ্জামান কামরুল নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক পরিবেশে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর জনাব মোঃ মোখলেছুর রহমান মাস্টার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আনতাজুল ইসলাম, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ছাদের হোসেন, নায়েবে আমীর মোঃ কামারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, পৌর সেক্রেটারি মোঃ রিঙ্কু এবং জলঢাকার স্থানীয় সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। পরবর্তীতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের বক্তব্যে সমাজ উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।