1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

তখন ৫টা ৫৪ মিনিট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

 

উদয়ের সঠিক সময়টাতে সূর্য মামাকে পুব আকাশে দেখা যায়নি। আকাশে কিছুটা ঘুমোট ভাব। তবে ভোর পেরিয়ে যে সকাল হলো সেটা অবশ্য জানান দিয়েছে প্রকৃতি।

তখন ৫টা ৫৪ মিনিট। সূর্য উঠার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশাসনের কর্তা ব্যক্তি, সুধী সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিকদেরকে আগেই জানিয়ে রেখেছিলেন যে সঠিল সময়টাতেই শুরুটা করতে চান। হলোও তাই।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্ব ঘোষণা অনুযায়ি যথা সময়েই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা পরিষদ মাঠে প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ৫টা ৫৪ মিনিটে। এরপর পুলিশ, বীরমুক্তিযোদ্ধা,

রাজনৈতিক দল, সুধী সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলামসহ অন্যান্যরা।

আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো। নুরুন্নবী ভূঁইয়া বলেন, ‘৫টা ৫৪ তে সূর্যোদয় এবং ঠিক ওই সময়ে কর্মসূচি শুরু করা হবে বলে ইউএনও আমাদেরকে জানান। তিনি কথামতো সেটা করে দেখিয়েছেন। বিষয়টি আমাদের কাছে খুব ভালো লেগেছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন বলেন, ‘আগের দিনই ইউএনও ফোনে ম্যাসেজ পাঠিয়েছেন যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই অনুষ্ঠান শুরু করতে চান। সকালে এসে দেখি তিনি একেবারেই সময় মতো কর্মসূচি শুরু করেছেন। বিষয়টি আমরা এপ্রিসিয়েট করি।’

জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. নাছির উদ্দিন হাজারি বলেন, ‘এবার খুবই সময় ধরে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। আমরাও চেষ্টা করেছি সময়মতো এসে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার। সময় মেনে সব কাজই করা উচিত।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট