সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আতঙ্কে আখাউড়ার একটি পরিবার

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধানগাছ চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারধরের ঘটনায় একটি পরিবার আতঙ্কের মধ্যে আছে। হামলার ঘটনায় মামলা দিলেও পুলিশ আইনগত ব্যবস্থা না নেওয়ায় পরিবারটি শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে নিজ বাড়িতে করা সংবাদ সম্মেলনে মো. মনির মিয়া নামে এক ব্যক্তি এ অভিযোগ আনেন। মনির মিয়া ঘোলখার-রানীখার উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী।

সংবাদ সম্মেলনে মনির মিয়া অভিযোগ করেন, আমার চাচাতো ভাই ফোরকান তার গরুকে খাওয়ানোর জন্য আনোয়ার মিয়ার কাছ থেকে ধানগাছ কিনেন। গাছ কেটে আনার পর শেখ সবুজ মিথ্যা অপবাদ দেন। সবুজ বলতে থাকেন তার জমি থেকে গাছ কোটে আনা হয়েছে। এ অভিযোগ তুলে ফোরকানকে মারধর করা হয়।

মনির মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার কাছেও এ বিষয়ে নালিশ করা হয়। ১৪ মার্চ বিষয়টি মীমাংসার জন্য যাওয়ার পথে আমিসহ সঙ্গে থাকা কয়েকজনের উপর হামলা করা হয়। শেখ বাবুসহ অন্যান্যদের হামলায় আমরা তিনজন আহত হই। পরবর্তীতে আমার এক ভাইকে ধাক্কা দিলে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এ বিষয়ে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে তারা এসে ঘুরে যাওয়া ছাড়া আর কোনো পদক্ষেপ নেননি।’

মনির মিয়া বলেন, ‘এ ধরনের সহিংস ঘটনা পুরো এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এ ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।’ মনির মিয়া জানান, অভিযুক্তরা সময় বুঝে রাজনৈতিক দলবদলের মাধ্যমে তাদের প্রভাব ধরে রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews