সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পালংখালীতে অস্ত্র উদ্ধার, কিশোর আটক

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফ উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় মোঃ নাসির (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ওই কিশোরকে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এ ঘটনায় আটক নাসিরের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

তবে আটক ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় (১৭ বছর) তার ক্ষেত্রে প্রচলিত কিশোর আইন অনুযায়ী আইনি প্রক্রিয়া পরিচালিত হতে পারে বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews