সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁশখালীতে মাকে গলা কেটে খুন করার অভিযোগে ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।২ এপ্রিল(বৃহস্পতিবার) র‌্যাব-৭-এর মিডিয়া শাখার সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বুধবার বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়ন এলাকায় র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে তারা চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।র‌্যাব সূত্রে জানা যায়, নিহত রেহেনা বেগম (৬২) বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি গ্রামের বাসিন্দা। তার বড় ছেলে বেলাল প্রবাসে থাকেন। ছোট ছেলে কাশেম ও পুত্রবধূ নারগিছ আক্তারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন তিনি।প্রবাসী ছেলে মায়ের চিকিৎসার জন্য নিয়মিত টাকা পাঠালেও কাশেম সেই টাকা নিজেই ব্যবহার করতেন। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা, ছেলে ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।গত বছরের ৫ জুন রাত ১০টা থেকে ৬ জুন ভোরের মধ্যে কোনো এক সময় কাশেম ও তার স্ত্রী যোগসাজশে ধারালো দা দিয়ে রেহেনা বেগমের গলা কেটে হত্যা করে বলে জানায় র‌্যাব। হত্যার পর রক্তাক্ত কাপড়চোপড় ঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়।পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বড় ভাই মো. মুক্তার আহমদ বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews