1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল উদযাপন ডায়মন্ড হারবারে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক রাজার খাল  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাইবান্ধায় যোগদানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন সুজন চন্দ্র 

ট্রেন থেকে ৫৪ লাখ টাকার শাড়ি জব্দ

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি কমিউটার ট্রেন থেকে ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালে রেলওয়ে পুলিশ এ অভিযান চালায়। আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্র জানায়, রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে ও আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর তদারকিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোহাম্মদ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কর্ণফুলি কমিউটার ট্রেনের মালবাহী বগীর ভিতর থেকে মালিকবিহীন অবস্থায় মোট ১৮টি বস্তায় থাকা এক হাজার ৮০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম সোমবার সকালে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন। এসব শাড়ি চোরাচালানে কারা জড়িত সেটা জানারও চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট